ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এনজিও আশা এর পক্ষ থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

এনজিও প্রতিষ্ঠান আশা (ASA) এর সৌজন্যে জেলা প্রশাসন হবিগঞ্জ এর মাধ্যমে আজ ১২ আগস্ট বৃহস্পতিবার  সকলে হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২০ (বিশ) টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। স্পেকট্রা অক্সিজেন লিমিটেড এর ৬.৮ ঘনমিটারের সিলিন্ডারগুলো বিদ্যমান করোনা মহামারীতে রুগীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


উক্ত  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। আরো উপস্থিত ছিলেন আশা এর ডিভিশনাল ম্যানেজার জনাব এ কে এম তারেক, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এর প্রতিনিধি ড. শর্মিষ্ঠা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় সম্মানিত জেলা প্রশাসক করোনাকালে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য আশা (ASA) এবং দ্রুত সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য স্পেকট্রা অক্সিজেন লিমিটেডকে ধন্যবাদ জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑